(ক)২১০ নং বিপি ফরমে সুপার কর্তৃক অফিসে পলাতক অপরাধীদের রেজিস্টার রাখিতে হইবে যাহাদের বাড়ি উক্ত জেলার মধ্যে অর্থাৎ তাহাদের নাম থানা রেজিস্টারের প্রথম ভাগে এন্ট্রি করিতে হইবে। রেজিস্টারের আরম্ভতে একটি সূচিপত্র থাকিবে এবং শেষে পলাতকদের তালিকা থাকিবে যাহারা জেলায় অপরাধ করিয়াছে কিন্তু যাহাদের বাড়ি জেলার বাহিরে তাহাদের নাম রেজিস্টারের দ্বিতীয় ভাগে এন্ট্রি করিতে হইবে। (খ)সুপারিন্টেন্ডেন্টদিগকে দেখিতে হইবে যে,পলাতক অপরাধীদের নাম তাহার নিজস্ব রেজিস্টারে অন্তর্ভুক্ত হইয়াছে এবং থানা রেজিস্টারে ও যেই এলাকায় পলাতক অথবা তাহার আত্মীয়-স্বজনের বাড়ি আছে। তিনি চূড়ান্ত স্মারক পাইয়া এইরূপ…