জেলা ম্যাজিস্ট্রেট নিম্নোক্ত বিষয়গুলি ডিভিশনাল কমিশনারের (যদি উক্ত অফিসারগণ কর্মস্থলে না থাকেন তাহা হইলে টেলিগ্রাম মারফত) নিকট দ্রুত রিপোর্ট করিবেনঃ (১) এমন মারাত্মক দাঙ্গা যাহা বিস্তীর্ণ এলাকায় অশান্ত পরিবেশ সৃষ্টি করিতে পারে,অথবা যাহা অন্য জায়গায় গোলযোগ ছড়াইয়া দিতে পারে,যদি কর্তৃপক্ষ দ্রুত প্রতিরোধ ব্যবস্থা না লইয়া থাকেন; (২) ক্ষোভ যাহার রাজনৈতিক চরিত্র আছে। (৩) বন্যা অথবা ভূমিকম্পের মত দুর্যোগ যাহা প্রাণ অথবা সম্পদের মারাত্মক হানি ঘটায়;এবং (৪) অন্য সকল ঘটনা যাহা রাজনৈতিক ও প্রশাসনিক গুরুত্ব আছে। এই সকল ক্ষেত্রে সুপারদিগকে রিপোর্ট তৈয়ার করিবার প্রয়োজন নাই,তাহারা কেবল ঘটনা…