(ক) সংবাদ দিতে হইবে এবং ১৫তম পরিশিষ্টে বর্ণিত নির্দেশানুযায়ী ২০৮ নং বিপি ফরমে বিশেষ রিপোর্ট দাখিল করিতে হইবে। (বিশেষ রিপোর্টের রেজিস্টারের জন্য দেখুন ২০৯ নং বিপি ফরম) (খ) প্রথম বিশেষ রিপোর্টের কপিসমূহ সীমান্তবর্তী জেলাগুলির,দেশের ভিতরে অথবা বাহিরে হউক,সুপারের নিকট পাঠাইতে হইবে,যাহাদের নিকট সতর্কতা নোটিশ পাঠানো হইয়াছে। পরবর্তী রিপোর্টের কপি কেবল তখনি পাঠাইতে হইবে যখন। তাহাতে ঐ সকল অফিসারগণের জন্য কোন বিশেষ আগ্রহের বিষয় থাকে। (গ) বিশেষ রিপোর্টের উপর জেলা ম্যাজিস্ট্রেটের মন্তব্যের কপি অন্যান্য অফিসারগণের নিকট পাঠাইতে হইবে যাহাদের নিকট রিপোর্টের কপি পাঠানো হইয়াছে। (ঘ) খবর পাইবার পর পরই প্রথম…