এই রেজিস্টার সুপারের অফিসে ৯ম পরিশিষ্টে বর্ণিত নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় পরিবর্তন সাপেক্ষে ১৪ নং বিপি ফরমে রাখিতে হইবে। সুপারের সফরের সময় এই রেজিস্টার সঙ্গে লইবার প্রয়োজন নাই। 1115. This register shall be maintained in B. P. Form No. 14 in the office of the Superintendent in accordance with the instructions, mutatis mutandis, contained in Appendix XI. The register need not be taken on tour by the Superintendent.