(ক)বিপি ফরম নং ২০৭-এ প্রত্যেক অফিসে, থানা ও ফাঁড়িতে একটি ইন্সপেক্শন রেজিস্টার রাখিতে হইবে। (আদালত এবং সার্কেল ইন্সপেক্টরের অফিসসহ)। (খ)ইন্সপেক্টর জেনারেলের জেলার দ্বিবার্ষিক পরিদর্শন মন্তব্য, ডিআইজির বার্ষিক পরিদর্শন মন্তব্য এবং ইহার উপরে আইজি’র পর্যালোচনা তিন কপিতে (ট্রিপলিকেট) সুপারের নিকট ইস্যু করিতে হইবে। মূল কপিটি ফেরত পাঠাইতে হইবে। এক কপি অফিসের ইন্সপেকশন রেজিস্টারের ফাইলে রাখিতে হইবে এবং তৃতীয় কপিটি সুপারের অফিসের ফাইলে রাখিতে হইবে। যেই ব্যবস্থা লওয়া হইল তাহা তিনটি কপির উপরেই উল্লেখ করিতে হইবে। (গ)থানা অথবা অধস্তন ফাড়িতে ইন্সপেকশন রেজিস্টারে মাননীয় মন্ত্ৰী অথবা সুপার কিংবা তাহার…