(ক) ইন্সপেকটিং অফিসারগণের ব্যবহারের জন্য অপরাধের ঘটনা এবং কিভাবে এই সকলের বিরুদ্ধে পুলিশ ও আদালত ব্যবস্থা লইয়াছে তাহার উল্লেখসহ ৭০ নং বিপি ফরমে একটি বিবৃতি প্রত্যেক অর্ধ বৎসরের শেষদিকে সুপারিন্টেন্ডেন্টের নিকট দাখিল করিতে হইবে। বিবৃতি তৈয়ারিতে নিম্নোক্ত নির্দেশাবলী অনুসরণ করিতে হইবে । (১)৩ হইতে ১০ এবং ১২ হইতে ১৯ পর্যন্ত কলামে পেন্সিল এন্ট্রি করিতে হইবে যেন অর্ধ বৎসরের কোন মামলা পেন্ডিং থাকিলে তাহা যেন পরিস্থিতি মোতাবেক মুছিয়া ফেলিয়া প্রয়োজনীয় সংশোধন করা যায়। (২)জানুয়ারি ও জুলাইয়ের পহেলা তারিখে থানার স্টাফ একটি লুজশীটে অর্ধ বৎসরের পরিসংখ্যান তুলিবেন এবং সার্কেল ইন্সপেক্টরের মাধ্যমে…