(ক) ইহা হইতেছে এমন এক বিবরণী যাহাতে জেলার গ্রেট ট্রিগননামেট্রিক্যাল সার্ভে-এর প্রধান থানাগুলি চিহ্নিত করে পিলার, টাওয়ার অথবা প্লাটফর্মের অবস্থা দেখান হইয়াছে। (খ) ফরমের শীর্ষে খালি জায়গায় সেই জেলার অথবা অন্যান্য আঞ্চলিক বিভাগের নাম লিখিতে হইবে, যেই এলাকার জন্য এই বিবরণী তৈয়ার করা হইয়াছে। (গ) প্রথম কলামে ট্রিগননামেট্রিক্যাল সার্ভে অফিসের তৈয়ারি তালিকা অনুযায়ী থানার নাম বসাইতে হইবে। (ঘ)সার্ভে নামে যেই থানাকে চিহ্নিত করা যায় না,কিন্তু সেখানে একটি টাওয়ার অথবা প্লটফরম দেখা যায়, যাহাকে সার্ভে থানা বলিয়া অনুমিত হয় সেইক্ষেত্রে স্থানীয়ভাবে পরিচিত নামটি দ্বিতীয় কলামে বসাইতে হইবে। (ঙ)জেলা…