(ক) কোন সরকারী কর্মচারী যদি এমন জেলায় বদলির নির্দেশ পান যেখানে তাঁহার শেয়ার আছে এমন কোম্পানির কাজ চলিতেছে তাহা হইলে তৎক্ষণাৎই তিনি রিপোর্ট করিবেন। (খ) কোন সরকারী কর্মচারী যেই জেলায় নিযুক্ত আছেন সেই জেলায় কর্মরত কোন কোম্পানির শেয়ার ক্রয় করিতে পরিবেন না । (গ) কোন সরকারী কর্মচারী যেই জেলায় নিযুক্ত আছেন সেই জেলায় কর্মরত কোন কোম্পানির শেয়ারের মালিকানা উত্তরাধিকারসূত্রে বা দানসূত্রে পাইয়া থাকিলে তিনি তৎক্ষণাৎই উহা উৰ্ব্বতন কর্মকর্তাদের মারফত ইন্সপেক্টর জেনারেলকে রিপোর্ট করবেন। ভাষ্য কোন সরকারী কর্মচারী যে জেলায় নিযুক্ত আছেন সেই জেলায় কর্মরত কোন কোম্পানির শেয়ার থাকিলে তিনি তাহা…