(ক) যখন (খ) সাপেক্ষে পুলিশ বিভাগের হেফাজতে সরকারী অর্থ তসরূপ, বিভাগীয় রাজস্ব অথবা রসিদ, স্ট্যাম্প,আফিম, স্টোর সামগ্রী, অথবা অন্য সম্পদের ক্ষতি চিহ্নিত হয় সুপার আইজিকে রিপোর্ট করিবেন। এমনকি যদি এই ক্ষতি তাহার দ্বারাই সংঘটিত হয় যিনি উক্ত সম্পদের দায়িত্বে ছিলেন। ইন্সপেক্টর জেনারেল রিপোর্টের একটি কপি একাউন্টেন্ট জেনারেল ও সরকারের নিকট পাঠাইবেন। বিষয়টি পূর্ণ তদন্ত হইবার পর বিধির ভুল অথবা উপেক্ষা যাহার দরুন এই ক্ষতি হইয়াছে এবং তাহা উহাদের সম্ভাবনাসহ ক্ষতির প্রকৃতি ও পরিমাণ সম্পর্কে আরেকটি পূর্ণাঙ্গ রিপোর্ট দাখিল করিতে হইবে। এই রিপোর্ট দাখিল স্থানীয় কর্তৃপক্ষের আরও প্রয়োজনীয় ব্যবস্থা লইবার…