(ক) ইন্সপেক্টর জেনারেলকে যেন তাহার বিভাগীয় প্রশাসনের সম্পর্কে একটি বার্ষিক রিপোর্ট সরকারের নিকট দাখিল করিতে পারেন সেইজন্য সুপারগণ প্রত্যেক বৎসরের শেষে দুই ভাগে একটি বার্ষিক রিপোর্ট দাখিল করিবেন। একভাগ অপরাধ লইয়া এবং অন্যটি বিভাগীয় বিষয় লইয়া। (খ)বিভাগীয় অংশের রিপোর্টের দুইটি কপি একটি আইজি’র নিকট দাখিল করিতে হইবে,এক কপি সরাসরি অন্যটি জেলা ম্যাজিস্ট্রেট এবং রেঞ্জ ডিআইজি’র মাধ্যমে।অপরাধ অংশেরও দুই কপি দাখিল করিতে হইবে। একটি ডিআইজি’র মাধ্যমে এবং অন্যটি জেলা ম্যাজিস্ট্রেট ও বিভাগীয় কমিশনারের মাধ্যমে। বিভাগীয় অংশ এবং অপরাধ অংশের কপি ডিআইজি’র মাধ্যমে ১৫ই ফেব্রুয়ারির মধ্যে আইজি’র অফিসে…