(ক) পুলিশের বিরুদ্ধে নিম্নোক্ত ধরনের অভিযোগ সুপার বিশেষভাবে ইন্সপেক্টর জেনারেলের নিকট রিপোর্ট করিবেন। জেলা ম্যাজিস্ট্রেট এবং রেঞ্জ ডিআইজি’র মাধ্যমে একটি আগাম কপি সরাসরি আইজিকে পাঠাইতে হইবে। (১)যেই সকল ঘটনার এমন জনরব সৃষ্টি হইতে পারে, যাহাতে পুলিশ বাহিনীর সদস্যদের বিরুদ্ধে দুর্ব্যবহার ও নির্যাতনের অভিযোগ আনা হয়। (২)অন্যান্য অপরাধমূলক অভিযোগ যাহাতে জনরব সৃষ্টি হইতে পারে। (৩)সরকারী দায়িত্ব পালনকালে তাহাদের বিরুদ্ধে আনীত দেওয়ানী মামলা। (৪)দায়রা আদালত অথবা অন্য উচ্চতর আদালতে পুলিশের এমন কোন আচরণের বিরুদ্ধে রায় যাহা বিশেষ তাৎপর্য বহন করিয়া এই ধারণা দেয় যে, সাবইন্সপেক্টর অথবা তাহার উপরে পদের…