(ক) সুপারিন্টেন্ডেন্টগণ (রেলপুলিশের সুপারসহ) তাহাদের ব্যক্তিগত হেফাজতে কনফিডেন্সিয়াল নোট-বুক রাখিবেন। (খ)নোট-বুক দুই খণ্ডে রাখিতে হইবে। প্রথম খণ্ডে যোগাযোগ,থানাগুলির অপেক্ষাকৃত সুস্থ পরিবেশ অপরাধ বৈশিষ্ট্য, গুরুত্বপূর্ণ উৎসব অথবা শোভাযাত্রা, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক ইত্যাদির বিশেষ প্রসঙ্গ উল্লেখসহ ভৌগলিক বৈশিষ্ট্যের সংক্ষিপ্ত বিবরণ থাকিতে হইবে। দ্বিতীয় খণ্ডে জীবন বৃত্তান্তের আকারে জেলার সকল গুরুত্বপূর্ণ অধিবাসীর চরিত্রের সংক্ষিপ্ত রূপরেখা ও তাদের কার্যকলাপের নোট বর্ণনাক্রমে তাহাতে লিপিবদ্ধ থাকিবে। (গ)এই নোট-বুকের উদ্দেশ্য হইতেছে নূতন সুপারগণ ইহা হইতে জেলার লোক ও অবস্থা সম্পর্কে…