একটি মামলা নিষ্পত্তি হইবার সঙ্গে সঙ্গে সার্কেল ইন্সপেক্টর সকল মামলা ডায়েরী। এবং ইহার সহিত সংশ্লিষ্ট সকল কাগজপত্র সুপারের অফিসে পাঠাইবেন। ইহাতে আদালত ও মামলা ডায়েরী হইতে প্রত্যেক থানায় আলাদাভাবে প্রত্যেক মাসের এফআইআর সার্কেল ইন্সপেক্টরের মেমো, চূড়ান্ত মেমো লইয়া ক্রমানুযায়ী ফাইলভুক্ত করিতে হইবে এবং প্রত্যেকটি মামলার সকল কাগজপত্র একত্রে সংযুক্ত করিতে হইবে। ভারপ্রাপ্ত কেরানী এই সকল রেকর্ড পৃথক করিয়া দুইটি মাসিক বান্ডিলে রাখিবেন,একটিতে চার্জশীট মামলার এবং অন্যটিতে যেই সকল মামলার তদন্ত হয় নাই অথবা যেই সকল মামলার চূড়ান্ত রিপোর্ট দাখিল হইয়াছে এমন নথিপত্র থাকিবে। প্রত্যেকটি চার্জশীট মামলার…