(ক)যেই মেয়াদের জন্য রেকর্ড সংরক্ষণ করিতে হইবে তাহা ১৩ ও ৬৩ পরিশিষ্টে বর্ণিত হইয়াছে, সেই সকল রেকর্ড নষ্ট করিতে হইবে এবং যেইগুলি ম্যাজিস্ট্রেটের রেকর্ডরুমে পাঠাইতে হইবে তাহা প্রত্যেক বৎসর মে মাসে সম্পন্ন করিতে হইবে। হেড ক্লার্ক ইংরেজি চিঠির বাডিল পরীক্ষা করিয়া যেইগুলি ধ্বংসযোগ্য তাহা বাহির করিয়া লইবেন। হেডক্লার্ক ও রিজার্ভ অফিসার তাহাদের নিকট নষ্টযোগ্য কি কি রেকর্ড ও রেজিস্টার আছে তাহার রিপোর্ট সুপারকে দিবেন এবং তিনি তাহাতে আদেশ দিবেন। সার্কেল ইন্সপেক্টরের অফিস, থানাসমূহ এবং সেই অফিসের রেকর্ড পরিদর্শনের সময় রেকর্ড ধ্বংসের আদেশ সার্কেল ইন্সপেক্টর অথবা কোর্ট ইন্সপেক্টর অবস্থামত দিবেন।…