প্রবিধান ১১০১। রেকর্ড ও রেজিস্টার সংরক্ষণঃ (ক) মামলার তদন্তের সহিত সংশ্লিষ্ট সকল কাগজপত্র (অর্থাৎ এফ আই আর মামলা ডায়েরী সিপিসি ১৬১ ধারা অনুযায়ী জবানবন্দি, প্রামাণ্য দ্রব্যসমূহ, সম্পত্তির তালিকা, চূড়ান্ত মেমো এবং অন্যান্য বিবিধ সংশ্লিষ্ট কাগজপত্র) যাহা বিচার বিভাগীয় রিপোর্টের অংশ নহে,তাহা নিম্নোক্তভাবে এক সঙ্গে সংরক্ষণ করিতে হইবেঃ (১)যেই সকল মামলায় আসামী পলাতকঃ যেই সকল মামলায় আসামী পলাতকঃ গ্রেফতারের আর সঙ্গত আশা না থাকিলে তাহা ধ্বংসের জন্য ম্যাজিস্ট্রেটের আদেশ না পাওয়া পর্যন্ত। (২)জামিনের অযোগ্য মামলায় যাহা ম্যাজিস্ট্রেট সত্য বলিয়া ঘোষণা করিয়াছেন কিন্তু বিচারা হয় নাই এবং বিপিসি’র…