(ক) যেই মেয়াদের জন্য সংরক্ষিত রাখা হইবে সেই অনুযায়ী নিম্নোক্তভাবে চিঠির শ্রেণীবিভাগ করিতে হইবে । “ক” স্থায়ীভাবে সংরক্ষণের জন্য অথবা অনির্দিষ্টকাল “খ” পূর্বোক্ত ১০ বৎসর। “গ” পূর্বোক্ত ২ বৎসর। ৬৩ পরিশিষ্টে যেই নম্বর দেওয়া হইয়াছে, তাহাতে সেইভাবে বিভিন্ন ফাইল ও বিষয়বস্তু শ্রেণীবিন্যাস করা হইয়াছে। (খ)অফিসে চিঠিপ্রাপ্ত হইয়া এবং সুপারের নিকট দাখিলের পূর্বে হেড ক্লার্ক চিঠির উপরে যেই মেয়াদকালের জন্য রাখা হইবে সেই অনুসারে লাল পেন্সিল অথবা লাল কালিতে পরিস্কারভাবে “ক” “খ” অথবা “গ” চিহ্ন বসাইবেন।ইহা বুঝিতে হইবে যে,যদিও উপরোক্ত পরিশিষ্ট অনুযায়ী একটি বিষয়ের চিঠি স্থায়ীভাবে অথবা ১০ বৎসরের। জন্য…