(ক) অধঃস্তন স্থায়ী পদসমূহ প্রতিষ্ঠার ব্যাপারে অনুমোদনের ক্ষমুতা ইন্সপেক্টর জেনারেলের আছে, তাহাদের পদাধিকারীর সংখ্যা বাড়াইতে হইলে তিনি সরকারের পুর্ব অনুমোদন গ্রহন করবেন। (খ) কোন অতিরিক্ত খরচ হইবে না। এই শর্তে ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের গোচরীভূত করিয়াই একজন সুপারিন্টেন্ডেন্ট অস্থায়ী ফাঁড়ি বা ফাঁড়িসমূহ প্রতিষ্ঠা করিতে পারেন। কিন্তু বাড়ি ভাড়ার জন্য অতিরিক্ত ব্যয় নির্বাহের প্রশ্ন দেখা দিলে সেইজন্য ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের পূর্ব-অনুমোদন গ্রহন করা প্রয়োজন। সুপারিন্টেভেন্টগণ প্রত্যেক বৎসর ১লা এপ্রিল অনুরূপ ফাঁড়ি প্রতিষ্ঠার কারণ, উহাদের সংখ্যা এবং কার্যকালের মেয়াদ বর্ণনা করিয়া ডেপুটি…