যেই সকল আবেদনপত্র অথবা প্রস্তাবে উচ্চতর কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন তাহা দাখিল করিতে গিয়া সুপার নিশ্চিত করিবেন যে, প্রকৃত তথ্য পূর্ণরূপে বর্ণিত হইয়াছে এবং কর্তৃপক্ষের সিদ্ধান্ত লইবার সুবিধার্থে সকল প্রাপ্ত উপাদান প্রদত্ত হইয়াছেঃ (ক)উদাহরণস্বরূপ,অতিরিক্ত মজুরির আবেদনে বরাদ্দকৃত মঞ্জুরি কেন সীমা অতিক্ৰম করিয়াছে তাহার কারণ বৰ্ণনা করিতে হইবে এবং বিষয়টি পরিষ্কার করিতে হইলে পূর্ববর্তী বৎসরের খরচের হিসাব দেখাইতে হইবে। (খ)অস্থায়ী অথবা স্থায়ী অতিরিক্ত সংস্থাপনের জন্য আবেদনপত্রে ইহার সপক্ষে তথ্য ও পরিসংখ্যান উল্লেখ করিতে হইবে। এই বিষয়ে ফাইন্যান্স রুলের ৬৮ বিধিতে বিস্তারিত নির্দেশ দেওয়া…