(ক) কেবলমাত্র সুপ্রতিষ্ঠিত কোন ব্যাংক বা প্রতিষ্ঠানের সহিত স্বাভাবিক লেনদেন ব্যতীত অন্য সকল বিষয়ে উচ্চতম হইতে নিম্নতম পদের সকল অফিসার নিজের কর্তৃত্বাধীন এলাকার মধ্যে অবস্থিত কোন লোকের নিকট হইতে টাকা-পয়সা ধার লাইতে পারবেন না বা ধার দিতে পরিবেন না অথবা কোনরূপ আর্থিক সুবিধা গ্রহণ কৰা প্ৰদান করিতে পারিবেন না । অনুরূপ কোন কাজ করিলে তাহা দুনীতির পর্যায়ভুক্ত বলিয়া বিবেচিত হইবে এবং সেইজন্য পদচ্যুতিই হইবে একমাত্র শাস্তি । নিজ কর্তৃত্বাধীন এলাকায় নিজে বা আত্মীয়-স্বজনের মারফত যেকোন ব্যক্তিকে বা জমির মালিককে প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে সুদে টাকা ধার দেওয়ার ব্যাপারেও উত্তম নিষেধাজ্ঞা প্রযোজ্য হইবে…