(ক)অন্যভাবে বিশেষ আদেশ প্রাপ্ত না হইলে সুপারিন্টেন্ডেন্ট ইন্সপেক্টর জেনারেলের উদ্দেশ্যে লিখিত সকল চিঠিপত্র রেঞ্জ ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের নিকট পাঠাইবেন এবং তিনি সেইক্ষেত্রে যোগ্য হইলে চূড়ান্ত আদেশ দিবেন এবং কোন ক্ষেত্রে ইন্সপেক্টর জেনারেলের আদেশের প্রয়োজন হইলেই নিজস্ব চিঠিসহ তাহা তাহার নিকট পেশ করিবেন। (খ)প্রসঙ্গ সম্পূর্ণ হইলে গৌণ গুরুত্বপূর্ণ বিষয়ের চিঠি সুপারিন্টেন্ডেন্ট রেঞ্জ ডিআইজি’র মাধ্যমে এআইজি’র নিকট পাঠাইবেন এবং সেই সঙ্গে চিঠির একটি ডুপ্লিকেট কপি দিবেন যাহাতে তিনি ইচ্ছা কৰিলে তাহার বক্তব্য সম্বলিত স্মারকসহ উক্ত কপিটি ইন্সপেক্টর জেনারেলের নিকট পাঠাইতে পারেন। (গ)জেলার সাধারণ…