(ক)হেড ক্লার্ক লাইব্রেরীর দায়িত্বে থাকিবেন। তিনি প্রাথমিকভাবে অফিস লাইব্রেরীর বইয়ের হেফাজত ও সংরক্ষণের জন্য দায়ী থাকিবেন। তিনি বইয়ের একটি হালনাগাদ ক্যাটালগ প্রস্তুত করিয়া ২০২ নং বিপি ফরমে রাখিবেন। ক্যাটালগের নম্বর মোতাবেক বহিতে নম্বরসহ লেবেল লাগাইতে হইবে এবং নৃতন বই সংযোজিত হইলে একইভাবে লেবেল ও নম্বর দিতে হবে। প্রত্যেক বইয়ের কিছু পাতায় অফিসের সীল দিতে হইবে। বইগুলি নিম্নোক্ত গ্রুপে ভাগ করিতে হইবে এবং প্রত্যেক গ্রুপের জন্য ক্যাটালগে আলাদা পাতা থাকিতে হইবে এবং বইয়ের নিজস্ব ক্রমিক নম্বরও থাকিবে (১) অ্যাক্টস (সময় ক্রমানুসারে) (২) পুলিশ প্রশাসন রিপোর্ট (সময় ক্রমানুসারে) (৩) পুলিশ গেজেট…