(ক)সকল কনফিডেনশিয়াল কাগজপত্র তালাবদ্ধ আলমারিতে রাখতে হইবে এবং ইহার চাবি সুপারের ব্যক্তিগত হেফাজতে থাকিবে। (খ)প্রত্যেক বৎসরের শেষে অথবা সুপারের বদলির পূর্বে তিনি যেই সকল কাগজপত্র আর রাখিবার প্রয়োজন নাই সেইগুলি নষ্ট করিয়া দিবেন। (গ)সিক্রেট ও কনফিডেনশিয়াল দলিলপত্রের নিরাপদ হেফাজতের জন্য সুপার ব্যক্তিগতভাবে দায়ী হইবেন এবং যদি এইগুলি তাহার হেফাজত হইতে স্থানান্তর করা হয়, তবে তিনি এইজন্য অবশ্যই রসিদ রাখিবেন। তিনি একটি কনফিডেনশিয়াল রসিদ রেজিস্টার রাখিবেন এবং যদি কোন দলিলপত্র তাহার হেফাজত হইতে স্থানান্তর অথবা ধ্বংস করা হয়, তাহা হইলে রেজিস্টারে যথাযথ এন্ট্রির পাশে নোট রেকর্ড করিবেন। (ঘ)জেলা…