যেই সকল কাগজপত্রের বিষয়বস্তুর অননুমোদিত প্রকাশ প্রতিরোধে বিশেষে সাবধানতা প্রয়োজন সেইগুলিতে দায়িত্বশীল অফিসারগণের গুরুত্ব অনুযায়ী সিক্রেট অথবা কনফিডেনশিয়াল” চিহ্ন দিবেন। এইগুলি ডাকে পাঠাইতে হইলে দুইটি খামে ভরিতে হইবে ও ভিতরের খামে “সিক্রেট” অথবা “কনফিডেনশিয়াল” চিহ্ন দিয়া সীল করিতে হইবে এবং প্রাপকের শুধু নাম লিখিতে হইবে, বাহিরের খামে স্বাভাবিক সরকারী ঠিকানা লিখিতে হইবে এবং “সিক্রেট” অথবা “কনফিডেনশিয়াল” চিহ্ন দিবার। প্রয়োজন নাই। সিক্রেট অথবা কনফিডেনশিয়াল” কাগজপত্র সকল সময় রেজিস্টার্ড ডাকে প্রাপ্তিস্বীকারপত্র সহ প্রেরণ করিতে হইবে। 1080. Documents requiring special precautions to prevent…