(ক)প্রাপ্তি রেজিস্টারে (বেঙ্গল ফরম নং ১৬) প্রাপ্ত সকল কাগজপত্র এন্ট্রি করিতে হইবে,নিম্নোক্ত বিষয়গুলি বাদে যাহা অন্য কোথায় রেজিস্ট্রারভুক্ত হয়,অথবা দৈনন্দিন ফাইল করা হয়।যেমন প্রথম তথ্য রিপোর্ট, প্রগতি রিপোর্টের চূড়ান্ত স্মারক, মামলা ডায়েরী, অব্যাহতি বিজ্ঞপ্তি ও সাময়িক রিটার্ন। অবশ্য সার্কেল ইন্সপেক্টরের নিকট হইতে সুপারের নিকট বিশেষভাবে প্রেরিত সাধারণ ডায়েরী অথবা চূড়ান্ত রিপোর্ট ফরম রেজিস্টারভুক্ত করিতে হইবে।যদি একটি কাগজ মূলাকারে প্রেরণ করিতে হয় সেইক্ষেত্রে তাহা প্রাপ্তি ও প্রেরণ উভয় রেজিস্টারে এন্ট্রি করিতে হইবে। (খ)সকল প্রেরিত কাগজপত্র (মূলাকারে ফেরতযোগ্য হাফ-মার্জিনসহ) ইস্যু…