সকল অফিসে চিঠিপত্র ও অনুমোদনপত্রে নম্বর দেখাইবার জন্য নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করিতে হইবে। একটি চিঠির ইস্যু নম্বর হইতেছে ইস্যু রেজিস্টারে যেই ক্রমানুযায়ী তাহা এন্ট্রি রহিয়াছে,সেই অনুসারে ইহাতে ক্রমিক নং দেওয়া।যদি কোন চিঠি অথবা অনুমোদনপত্রে একাধিক অফিসারের নামে ইস্যু করা হয় তাহা হইলে ইহাতে মাত্র একটি ক্রমিক নং দেওয়া উচিত, যত সংখ্যক অফিসারের নিকট চিঠিটি ইস্যু করা হইয়াছে তাহা ইহার পাশে ব্রাকেটে উল্লেখ করিতে হইবে।যেমন ১২ নম্বরযুক্ত একটি চিঠি যদি ৫ জন রেঞ্জ ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের নিকট পাঠানো হয় তবে নং দিতে হইবে ১২(৫) এইভাবে।একইভাবে একটি চিঠি যদি ৫ জনের নিকট পাঠানো হয় এবং অন্য…