এই রেজিস্টারে (১৯ নং বেঙ্গল ফরম) প্রেরণের ক্রমানুসারে সুপারের অফিস হইতে ইস্যুকৃত সকল চিঠি ও টেলিগ্রাম এন্ট্রি করিতে হইবে। স্মারক চিঠি আলাদাভাবে রেজিস্টারভুক্ত করিতে হইবে না। এইগুলির প্রেরণসংক্রান্ত নোট তারিখসহ মূল এন্ট্রির স্মারক কলামে উল্লেখ করিতে হইবে। ব্যবহৃত সার্ভিস স্ট্যাম্পের মূল্য রেজিস্টারের “স্ট্যাম্পের মূল্য"কলামে উল্লেখ করিতে হইবে। সাধারণ ডাক মাশুল হইতে খরচটি পৃথকভাবে দেখাইবার উদ্দেশ্যে টেলিগ্রাম পাঠাইবার জন্য যে সার্ভিস স্ট্যাম্প ব্যবহৃত হয় সেই সম্পর্কে মন্তব্য কলামে "T" অক্ষরটি বসাইতে হইবে। 1076. In this register (in Bengal Form No. 19) shall be entered in order of despatch,…