(ক) ইংরেজি অথবা দেশীয় ভাষায় লিখিত চিঠি সম্বলিত সকল খাম তারিখসহ সীলমোহর ছাপ প্রদান করিয়া সুপার অথবা তাহার পরে নিযুক্ত কোন অফিসার কর্তৃক কিংবা তাহার উপস্থিতিতে খুলিতে হইবে। অতপর সুপার অথবা তাহার পক্ষে নিযুক্ত অফিসার এইগুলিতে তারিখসহ স্বাক্ষর করবেন এবং সকল চিটি অফিসে পাঠাইয়া দিবেন কিন্তু মামলার ডায়েরীগুলি হেডক্লার্ক অথবা গোপনীয় কাগজপত্র রাখিবার দায়িত্বে নিয়োজিত অন্য কেরানীদের নিকট হস্তান্তর করিতে হইবে। সুপার তাহার অফিসে প্রাপ্ত সকল গুরুত্বপূর্ণ কাগজপত্রের বিষয়বস্তু সম্পর্কে নিজেই অবহিত থাকিবার ব্যাপারে দায়ী। (খ) যেই দায়িত্বে থাকুন তাহাকে সাবধান করিয়া দিতে হইবে তিনি যদি একটি খাম…