(ক) এই প্রবিধানগুলি যাহাদের উপর প্রযোজ্য তাঁহাদের কেহই কোন সংবাদ সরবরাহ সংস্থা, সংবাদপত্র বা সাময়িকপত্রের সংবাদদাতা হিসাবে নিযুক্ত হইতে পরিবে না। (খ) সরকার কর্তৃক বেতারে সংবাদ সরবরাহকারীদের জন্য প্রণীত কার্যবিধি এই প্রবিধানের আওতাধীন সকলের উপর বাধ্যতামূলকভাবে প্রযোজ্য হইবে। ভাষ্য সরকারী কর্মচারীদের অধিকার ও দায়-দায়িত্বঃ ১০৭ হইতে ১১১ পর্যন্ত প্রবিধানে পুলিশ অফিসারের কর্তব্য ও দায়-দায়িত্ব সম্পর্কে আলোচিত হইয়াছে। ইহা প্রচার মাধ্যম, সরকারী নীতির সমালোচনা, অর্থ ঋণ লওয়া বা দেওয়া সরকারী নিলামের মাল ক্রয় করা, মদ্যপান, স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রয়, ব্যক্তিগত কার্যে অধীনস্থদের ব্যবহার এবং…