(ক) যখন কোন অফিসার সুপারিন্টেন্ডেন্ট হিসাবে (অথবা জেলা গোয়েন্দা শাখার নিয়ন্ত্রণের বিশেষ দায়িত্বসহ এডিশনাল সুপারিন্টেন্ডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। তখন তিনি সকল গোপন বহি-খাতা, বিজ্ঞপ্তি এবং কাগজপত্র, (জেলা নোটবুক সহ) যদি ইহাতে কোন ত্রুটি অথবা ফাইলপত্র তাহার নিকট অসম্পূর্ণ অথবা অরক্ষিত বলিয়া। মনে হয় তখন তাহার প্রতি দৃষ্টি আকর্ষণ করিয়া গ্রহণ করিবার রিপোর্ট অপরাধ তদন্ত বিভাগের গোয়েন্দা শাখার বিশেষ সুপারের নামে তাহার নিকট প্রেরণ করিবেন। (খ)জেলার দায়িত্ব গ্রহণের সাত দিনের মধ্যে সুপার ২০১ নং বিপি ফরমে তিনি দায়িত্ব গ্রহণের সময় যেই অবস্থায় অফিস রেজিস্টার,অস্ত্র ও সরঞ্জামাদি…