(ক)চৌকিদারগণের পুরস্কার প্রদানের বিধি চৌকিদারী ম্যানুয়ালে পাওয়া যাইবে।সকল পদের পুলিশ অফিসারগণকে মনে রাখতে হইবে যে,সুবিবেচনাপ্রসূত পুরস্কার প্রদান ব্যতীত চৌকিদারগণের নিকট হইতে তাহাদের কার্যের প্রতি আগ্রহ আশা করা অসম্ভব। পুরস্কার ফলপ্রসূ হইতে হইলে তাহা শুধু তারতম্যসহ দিলেই হইবে না,অত্যন্ত দ্রুততার সহিত দিতে হইবে (খ)পুরস্কার সাধারণতঃ যেইজন্য দেওয়া যাইবে। (১)অপরাধ দমন ও উদঘাটনের সহিত সংশ্লিষ্ট তথ্য। (২)চোরাইমাল আটক।। (৩)অপরাধী অথবা পলাতক গ্রেফতার। (৪)ডাকাত প্রতিরোধে ব্যক্তিগত সাহস প্রদর্শন অথবা চোর কিংবা অপরাধীদের আটক। (৫)অসৎ ও সন্দেহজনক ব্যক্তিগণের গতিবিধি সম্পর্কে রিপোর্ট প্রদান। (৬)উপরের…