চৌকিদারী সদস্যদিগকে তাহাদের কার্যের জন্য পুরস্কার সুপারিশ করিবার ক্ষমতা অপরাধ দমন ও উদঘাটনের জন্য পুলিশ অফিসারগণের নিকট একটি মূল্যবান উপায় এবং ইহার পূর্ণ সদ্ব্যবহার করা উচিত। জেলা ম্যাজিস্ট্রেট যাহাতে প্রত্যেক পুরস্কার প্রদত্ত সহায়তার একটি রেজিস্টার রাখিতে পারেন, সেইজন্য পুলিশ অফিসারকে প্রদত্ত সাহায্য এবং তাহাদের কার্যসমূহ পুরস্কারযোগ্য কিনা সেই ব্যাপারে সুপারিন্টেন্ডেন্টগণ অবশ্যই জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করিবেন। সুপারগণ ব্যাপকভাবে তাহাদের অধঃস্তন অফিসারগণকেও পুরস্কার প্রদানের বিষয়টি জানাইবেন। 1061. The power of recommending members of chaukidari panchayats for rewards for services…