(ক)কোন ব্যক্তি যদি আর্মস অ্যাক্ট ১৮৭৮ অনুযায়ী শাস্তিযোগ্য হয় তবে সেই সকল অফিসার অথবা ব্যক্তিকে পুরস্কার মঞ্জুর করা যাইতে পারে।যাহারা সর্বপ্রথম তথ্য দিয়াছিলেন যাহার কারণে অপরাধী দোষী সাব্যস্ত হইয়াছে এবং যথেষ্ট প্রমাণ থাকিলে তাহাদিগকেও পুরস্কার দেওয়া যাইতে পারে, যাহারা প্রকৃতই অপরাধীকে গ্রেফতার করিয়াছে অথবা অপরাধের সংশ্লিষ্ট সম্পদ আটক করিয়াছেন। (খ)জেলা ম্যাজিস্ট্রেটগণ প্রত্যেকটি ক্ষেত্রে ২৫০ টাকা এবং বিভাগীয় কমিশনারের পূর্ব অনুমোদনক্রমে ৫০০ টাকা পর্যন্ত পুরস্কার প্রদানে ক্ষমতাবান। (গ)জেলা ম্যাজিস্ট্রেটের অধঃস্তন ম্যাজিস্ট্রেট পুরস্কার মঞ্জুর করিতে পারেন না। কোন অধঃস্তন ম্যাজিস্ট্রেট…