সেক্রেটারী অব স্টেট কর্তৃক চাকরিতে নিযুক্ত সার্ভিসের ক্ষেত্রে প্রযোজ্য সরকারী কর্মচারীদের আচরণবিধি, পুলিশের সকল অফিসারগণের ক্ষেত্রেও প্রযোজ্য কার্যবিধি অন্যান্য সকল সরকারী কর্মচারীদের উপরও বাধ্যতামূলকভাবে প্রযোজ্য। ভাষ্য সরকারী কর্মচারীদের আচরণবিধির কার্যকারিতাঃ সরকারী কর্মচারীদের আচরনবিধি পুলিশের সকল কর্মকর্তার মানিয়া চলা বাধ্যতামূলক। বলাবাহুল্য যে, প্রত্যেক সরকারী কর্মচারী স্থায়ী দায়িত্ব পালনের সময় সরকারী কর্মচারীদের আচরণবিধি মানিয়া চলিতে বাধ্য থাকিবেন। অনুরূপ আচরণবিধির লিখিত বা অলিখিত যাহাই হউক না কেন, সরকারী কর্মচারী তাহা মানিয়া চলিতে বাধ্য। আচরণবিধির অলিখিত অংশের মূল প্রতিপাদ্য…