(ক)নিম্নবর্ণিত অফিসারগণ পার্শ্বে উল্লিখিত অংক পুলিশ বাহিনীর সদস্যদের তাহাদের স্বাভাবিক দায়িত্ব পালনকালে কার্যের জন্য পুরস্কার মঞ্জুর করিতে পারেন যদি উক্ত কাজটি পুরস্কার প্রদানকারী অফিসারের মতে ব্যতিক্রমী,দুরূহ অথবা অদ্ভুত প্রকৃতির হয় যাহা বিশেষ পুরস্কারযোগ্যঃ পদবী টাকা ইন্সপেক্টর জেনারেল ৫০০ ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ২৫০ সুপারিন্টেন্ডেন্ট ১৫০ পুলিশের কর্তব্য পালনে সাহায্যকারী ব্যক্তিকে যদি তাহার সাহায্য সংশ্লিষ্ট অফিসারের মতে পুরস্কারযোগ্য বলিয়া বিবেচিত হয় তবে তিনি উপরোক্ত পরিমাণ পুরস্কার মঞ্জুর করিতে পারেন। (খ)পুরস্কার মঞ্জুর পুরস্কার প্রদানকারী অফিসারের বাজেটে তহবিল থাকিবার শর্ত…