(ক)অপরাধীদের গ্রেফতার এবং গোয়েন্দাবৃত্তির ফলে অপরাধ উদ্ঘাটনের জন্য নিম্নবর্ণিত অফিসারগণ যেকোন একটি ক্ষেত্রে পার্শ্বে বর্ণিত অংকের পুরস্কার হিসাবে দেওয়ার অধিকারীঃ পদবী টাকা ইন্সপেক্টর জেনারেল ৫০০ ডিভিশনের কমিশনারগণ ৫০০ ডেপুটি ম্যাজিস্ট্রেট ২৫০ জেলা ম্যাজিস্ট্রেট ২৫০ সুপারিন্টেন্ডেন্ট ১৫০ (খ)অপরাধ উদ্ঘাটনের তথ্যের জন্য পুরস্কারের প্রস্তাব দেওয়ার ব্যাপারে পুলিশ অফিসারদিগকে প্রথমেই প্রস্তাবিত পুরস্কার প্রদানের সময়সীমা নির্ধারণ করিয়া দেওয়ার পরামর্শ দেওয়া হইতেছে এবং সাধারণতঃ এই শর্তও দিতে হইবে যে,অপরাধ উদ্ঘাটনের তথ্য এবং অপরাধীদের দণ্ডের জন্যই পুরস্কার প্রদান করা হইবে। ইহাতে অফিসার অপরাধী…