(ক) কোন অধঃস্তন পুলিশ অফিসার তাহার পদোন্নতি, বদলি বা ছুটি কিংবা অন্য কোন ব্যাপারে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করিতে ইচ্ছা করিলে সাক্ষাতের সুযোগ পাইবেন নাঃ (১) ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের সহিত যদি সংশ্লিষ্ট জেলার (অথবা বদলি হইয়া থাকিলে যেখানে বদলি হইয়াছেন সেই জেলার সুপারিন্টেন্ডেন্ট অনুমতি না দেন), অথবা (২) ইন্সপেক্টর জেনারেলের সহিত যদি সুপারিন্টেন্ডেন্ট ও ইন্সপেক্টর জেনারেল উভয়ে অনুমতি না দেন । (খ) অনুরূপ অনুমতি সাধারণতঃ প্রত্যাখ্যান করা হইবে না। ভাষ্য ডিআইজি অথবা আইজি’র সহিত সাক্ষাৎকার কিভাবে সম্পন্ন হইবেঃ পুলিশ প্রবিধানের চতুর্থ পরিচ্ছেদে অন্যান্য বিষয় ব্যতীতও সরকারী কর্মচারীদের আচরণবিধি ও…