চাকুরির ভাল নম্বর প্রদানের জন্য নিম্নোক্ত বিধিসমূহ রহিয়াছে।উপ-মহাপরিদর্শক চাকুরির ভাল নম্বর দেওয়ার ব্যাপারে খেয়াল রাখবেন এবং সমগ্র রেঞ্জে চাকুরির ভাল নম্বর প্রদানের একটি সমান ব্যবস্থা রক্ষা করা হইতেছে (১)ইন্সপেক্টরের নিচের পর্যায়ের সকল অফিসারকেই চাকুরির ভাল নম্বর দেওয়া যাইতে পারে। সুনির্দিষ্ট ক্ষেত্রে ভাল কাজের জন্য সুষ্ঠু সেবা প্রদর্শনের জন্য চাকুরির ভাল নম্বর দেওয়া হইবে এবং স্বাভাবিক ভাল কাজের জন্য এই নম্বর দেওয়া হইবে না। পুলিশ সুপার চাকুরির ভাল নম্বর দিবেন, তিনি কার্যবিবরণী গ্রহণ করিবেন, তাহাতে সুস্পষ্টভাবে উল্লেখ করিবেন যে,অমুক কাজের জন্য অমুককে ভাল কাজের নম্বর দেওয়া হইয়াছে এবং…