(ক) যখন ইহা জানা যাইবে যে,একটি পদক হারাইয়া গিয়াছে তখন এই হারান সংক্রান্ত সকল প্রমাণ লিপিবদ্ধ করিতে হইবে এবং কিভাবে হারাইয়াছে পুলিশ সুপার মন্তব্য আকারে তাহা তথায় লিখিবেনঃ (১) উক্ত ব্যক্তি কখন তাহার দায়িত্ব পালন করিয়াছিলেন এবং হারাইবার ব্যাপারটি সম্পূর্ণ তাহার নিয়ন্ত্রণের বাহিরে ছিল ; (২) দুর্ঘটনার মাধ্যমে হারাইয়া গিয়াছে কিনা;অথবা (৩) ইচ্ছাকৃতভাবে এবং পদকটি সরকারী খরচ অথবা অন্যভাবে প্রতিস্থাপন করিতে হইবে কিনা তাহাও লিখিবেন। (১) অথবা (২) উপধারার বিষয় হিসাবে প্রতিস্থাপনের আবেদন বিপি ফরম নং ১৯৯-এ উপ-মহাপরিদর্শকের মাধ্যমে মহাপরিদর্শকের নিকট পেশ করিতে হইবে এবং কার্যবিবরণী আর্মি বিভাগীয়…