(ক)পুলিশ পদক প্রদানের যোগ্যতা নিম্নরূপঃ (১)অকুতোভয় সাহসিকতা। (২)দায়িত্বপালনকালে দক্ষতা ও আত্মত্যাগের মাধ্যমে মূল্যবান সেবা দান,ইহা ব্যতীত দীর্ঘকাল সেবাদানের সামর্থ্য ও প্রতিভা থাকা। (খ)বীরত্বপূর্ণ ঘটনার প্রেক্ষিতে পদক অনুমোদিত হইবার পর যথাসম্ভব কম সময়ের মধ্যে (ক) দফার (১) উপদফা অনুসারে পুরস্কার দেওয়া হইবে। যেই সকল বিষয় এই উপদফার আওতায় পড়িবার যোগ্য,তাহা ঘটিবার পরেই যথাসম্ভব তাড়াতাড়ি পুলিশ সুপার রেঞ্জের উপ-মহাপরির্শকের মাধ্যমে মহাপরিদর্শককে জানাইবেন এবং অপরাধ তদন্ত বিভাগ এবং গোয়েন্দা শাখার উপ-মহাপরিদর্শক।সরাসরি মহা-পরিদর্শককে তাহা জানাইবেন। (গ) (ক) দফায় (১) উপদফা অনুসারে এই পুরস্কার…