(ক) ইহা পরিষ্কারভাবে অনুধাবন করিতে হইবে যে, সরকারের খরচে যে সমস্ত ব্যয়ের আবেদন করা হইবে তাহার পরিমাণ যুক্তিযুক্ত হইতে হইবে এবং সংশ্লিষ্ট অফিসার অপ্রয়োজনীয় ব্যয় করিয়া থাকিলে সরকার তা পরিশোধে বাধ্য নহে। ছোটখাট মামলায় নিজে অথবা কোর্ট ইন্সপেক্টর বা সাব-ইন্সপেক্টরের মত বিভাগীয় প্রতিনিধিগণ মামলা পরিচালনা করাই যথেষ্ট এবং এইরূপ ক্ষেত্রে উকিল নিয়োগ করা বাহুল্য ব্যতীত আর কিছু নহে। কেবলমাত্র অতীব গুরুত্বপূর্ণ মামলা কৌসুলির ব্যয় পরিশোধের অনুরোধ বিবেচনা করা হইবে এবং অপর পক্ষ কৌঁসুলি নিয়োগ না করিলে, পুলিশ অফিসারের পক্ষে সরকার কৌঁসুলি নিয়োগ করিবেন না। (খ) সংশ্লিষ্ট অফিসার মামলায় জয়ী হইয়া…