(ক) এমন কোন বীরত্বপূর্ণ কাজ, যাহাকে পুলিশ পুরস্কার ও দমকল বাহিনীর পদক দিয়া যোগ্য স্বীকৃতি দেওয়া যায়,কিন্তু এমন কাজ যদি কোন ব্যক্তি করিয়া থাকেন যিনি ইতিমধ্যেই খেতাবাদি পাইয়াছেন সেইক্ষেত্রে তাহার কার্যের স্বীকৃতি হিসাবে অতিরিক্ত সম্মান নির্দেশক ধাতব খণ্ড প্রদান করা যাইতে পারে,যাহা ফিতার সহিত সংযুক্ত হইবে, তবে পদক পরিধান করা যাবে না।এমন ধরনের প্রত্যেকটি অতিরিক্ত বীরত্বপূর্ণ কার্যের জন্য একটি করিয়া বাড়তি সম্মানজনক ধাতবখণ্ড দেওয়া যাইতে পারে এবং যখন এককভাবে পরিধান করা হইবে তখন প্রত্যেক সম্মানজনক ধাতব খণ্ডের সহিত একটি করিয়া ক্ষুদ্র রৌপ্য গোলাপ পরিধান করিতে হইবে।অতিরিক্ত সম্মানজনক ধাতব খণ্ড…