(ক)‘বাহাদুর”এবং “সাহেব”খেতাব একজন পুলিশ সুপার তাহার অধীনস্থ যেকোন পুলিশ অফিসারের জন্য “বাহাদুর”অথবা “সাহেব”খেতাব সুপারিশ করিতে পারেন।এমন সুপারিশ সাধারণতঃ অসামান্য প্রতিভাবান অফিসার অথবা ইন্সপেক্টরের উপরের পদমর্যাদার অফিসারগণের জন্য প্রযোজ্য হইবে। প্রত্যেক বৎসর সুপারিশ পরিশিষ্ট ৬১-তে প্রদর্শিত ফরমে ১৫ই এপ্রিল (নববর্ষ দিবসের খেতাব-এর জন্য অথবা তাহার পূর্বে এবং ১৫ই নভেম্বরের মধ্যে (জন্মদিনের খেতাবের জন্য) রেঞ্জ-এর উপমহাপরিদর্শকের নিকট পেশ করিতে হইবে। উপ-মহাপরিদর্শক (নববর্ষ দিবসের খেতাব-এর জন্য)পহেলা মে অথবা তাহার পূর্বে এবং (জন্মদিনের খেতাবের জন্য)।পহেলা ডিসেম্বর তাহাদের সুপারিশ মহা-পরিদর্শকের…