(ক) প্রত্যেক পুলিশ হাসপাতালে একজন কনস্টেবলকে পথ্য সরকারের দায়িত্ব প্রদান করা হইবে।তাহার মূল দায়িত্ব হইবে মেডিক্যাল অফিসারের আদেশ রেজিস্টার রক্ষণাবেক্ষণ করা পি ফরম নং ১৯৭ এবং তিনি খ ফরমের ১ কলাম হইতে ৬ কলাম পর্যন্ত পূরণ করিবেন (বিপি ফরম নং, ১৯৮)। (খ) পথ্য পাচকের মাধ্যমেই পথ্য বিতরণ করা হইবে। পথ্য সরকার প্রত্যেকদিন একটি রেজিস্টারে উপভোজের জন্য দ্রব্যসামগ্রীর একটি প্রাত্যহিক হিসাব রাখবেন।তিনি এই উদ্দেশ্যে রেজিস্টারের উপরের অংশ পূরণ করিবেন,তাহাতে প্রত্যেক রোগীর টিকিট প্রত্যেক পথ্যের শ্ৰেণী দেখাইবেন।তিনি নির্দিষ্ট পরিমাণ অনুসারে হিসাবনিকাশ করিবেন, রেজিস্টারের নিচের দিকে সার-সংক্ষেপ তুলিয়া…