জরুরী ক্ষেত্রে, যদি স্থান সংকুলান হয়,তাহা হইলে রেলওয়ে পুলিশ কনস্টেবল, যাহারা অসুস্থ হইয়া পড়েন এবং যাহাদের অবস্থা এতই প্রকট হইয়া দাঁড়ায় যে,তাহাদিগকে জেলা পুলিশ হাসপাতালে লওয়া সম্ভব হয় না, এইক্ষেত্রে নিকটবর্তী রেলওয়ে হাসপাতালে ভর্তি করা যাইতে পারে।রেলওয়ে পুলিশ কনস্টেবলগণের রেলওয়ে হাসপাতালে চিকিৎসার ব্যাপারে যেই সকল নিয়ম-কানুন রহিয়াছে তাহা পরিশিষ্ট ৬০-এ রহিয়াছে।রেলওয়ে পুলিশ-এর সুপার তাহার নিয়ন্ত্রণাধীন প্রত্যেক কনষ্টেবলের রেলওয়ে মেডিক্যাল ডিপার্টমেন্ট রিপোর্ট ফরম এম ডি ৫ এবং এম ডি ৬ ঠিকমত পূরণ হইয়াছে কিনা এবং হাসপাতাল হইতে ছাড় পাইবার পর তাহার সার্ভিস বুক অথবা তালিকায়…