(ক) সদর দফতরে কর্মরত কোন অফিসার যদি হাসপাতালে ভর্তি হইতে চাহেন,তাহা হইলে তিনি তাহার অব্যবহিত জ্যেষ্ঠ অফিসারের মাধ্যমে আর্মড ইন্সপেক্টরের নিকট তাহা রিপোর্ট করিবেন,তিনি তাহাকে তাৎক্ষণিকভাবে বিপি ফরম নং ১৯৫-তে একটি অসুস্থতার রিপোর্ট দিয়া হাসপাতালে পাঠাইবেন।যেকোন ব্যক্তি গুরুতর অসুস্থ হইলে পরে সাব-এ্যাসিস্ট্যান্ট সার্জন তাহাকে হাসপাতালে ভর্তি করিবেন এবং তাহার নাম হাসপাতালের ইনডোর স্টেডিয়ামে অন্তর্ভুক্ত করিবেন। যদি উক্ত অফিসার এমন অসুস্থ না হউন যাহাতে তাহাকে ইনডোর রোগী হিসাবে চিকিৎসা করাইতে হয়,এমতাবস্থায় সাব-এ্যাসিস্ট্যান্ট সার্জন প্রয়োজন হইলে পরে তাহার জন্য ব্যবস্থাপত্র দিবেন এবং তার নাম…