(ক)যখন পুলিশ অফিসারগণ হাসপাতালে ভর্তি হইবেন,তখন তাহাদের নাম বিপি ফরম নং ১৯৩-এর একটি রেজিস্টারে অন্তর্ভুক্ত হইবে।প্রত্যেকটি ভর্তি এবং খালাসের ব্যাপারে সিভিল সার্জনের অনুস্বাক্ষরের মাধ্যমে করিতে হইবে। (খ)পুলিশ সুপার অথবা অতিরিক্ত পুলিশ সুপার প্রত্যেক সপ্তাহে একবার পুলিশ হাসপাতাল পরিদর্শন করিবেন। তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করিবেন এবং মেডিক্যাল কর্তৃপক্ষের বিবেচনার জন্য কোন পরামর্শ থাকিলে পরবর্তীতে তিনি তাহা লিপিবদ্ধ করিবেন। তিনি যথাসম্ভব হাসপাতালের ওয়ার্ডগুলি আরামদায়ক ও মনোরম করিয়া তুলিবেন। (গ) প্রত্যেক হাসপাতালে বরাদ্দকৃত পরিমাণ অনুসারে নার্সিং আর্দালী থাকিবে। 1028. (a) When police…