একজন পুলিশ অফিসারের কর্মক্ষমতা,শক্তি এবং সুস্বাস্থ্য তাহার দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য অপরিহার্য। যদি কোন পুলিশ অফিসার এমন কোন রোগে ভোগেন,যাহাতে তাহার স্বাস্থ্যগত প্রতিক্রিয়া অথবা দুর্বল হইয়া পড়েন,সেইজন্য তিনি সক্রিয়ভাবে তাহার দায়িত্ব পালন করিতে অপারগ হউন,এমতাবস্থায় পুলিশ সুপার তাহাকে শারীরিকভাবে পরীক্ষা করিবার ব্যবস্থা করিবেন। মেডিক্যাল অফিসার যদি তাহার মেডিক্যাল রিপোর্টে তাহাকে সক্রিয়ভাবে দায়িত্ব পালন হইতে বিরত থাকিবার কথা বলেন,তাহা হইলে আরোগ্য লাভ না করা পর্যন্ত তাহাকে ছুটিতে রাখতে হইবে,অথবা তাহার রোগ যদি দুরারোগ্য হয়। সেইক্ষেত্রে তাহাকে অপসারণ করিতে হইবে অথবা তাহাকে অপসারণের…