(ক)জেলার সদর দফতরে কর্মরত পুলিশ বিভাগের সকল গেজেটেড অফিসারগণ তাহাদের নিজেদের বাসভবনে সিভিল সার্জনদের নিকট হইতে বিনামূল্যে চিকিৎসা সেবা পাইবার অধিকারী।যেই সকল নন-গেজেডেট অফিসার মাসে ৫০ টাকার উপরে এবং তিনশত টাকার নিচে বেতন পান, তাহারা বিনামূল্যে সহকারী সার্জনদের অথবা যেইখানে সহকারী সার্জনদের চাকুরির বিধান নাই সেইখানে অধঃস্তনরাই চিকিৎসা শুশ্ৰুষা প্রদান করিবেন। একইভাবে,যেই সকল অফিসারের বেতন মাসিক ৫০ টাকা অথবা তাহার কম, তাহারা বিনামূল্যে একজন সাব-এ্যাসিস্ট্যান্ট সার্জন-এর চিকিৎসা সেবা পাইবার অধিকারী,তবে মারাত্মক অবস্থায় তিনি সহকারী সার্জনকে ডাকিবেন।সরকারী সার্জন অথবা সাব-অ্যাসিস্ট্যিান্ট সার্জন…