(ক)সকল তাঁবু পাইবার পরই চিহ্নিত করিতে হইবে যে,এক টুকরা মোটা লিলেন কাপড়ে তাঁবু প্রাপ্তির তারিখ, তাঁবু তৈয়ারির স্থান,জেলার অনুস্বাক্ষর এবং নম্বর থাকিবে,যাহাতে উক্ত তাঁবু অন্য তাঁবুর সহিত মিশিয়া না যায়,উক্ত কাপড়ের টুকরা তাঁবুর প্রত্যেকটি স্বতন্ত্র অংশের সহিত এমনভাবে সেলাই করিতে হইবে,যাহাতে তাহা ব্যবহারের সময় দেখা না যায়। কাঠের তৈয়ার খুঁটি এবং তাঁবুর উপরের কোন খুঁটি থাকিলে পরে তাহাতে আগুনে পুড়িয়া অথবা কাটিয়া চিহ্ন প্রদান করিতে হইবে।শিবিরের সকল সরঞ্জাম একইভাবে চিহ্নিত করিতে হইবে। (খ)তাঁবুর পরিবহন ও মজুদের ক্ষেত্রে পুলিশ সুপার অত্যন্ত সতর্কতা অবলম্বন করিবেন।পুলিশ সুপার যখন একটি জেলার…