সরকারী দায়িত্ব পালন উপলক্ষে কৃত কোন কার্যের জন্য পুলিশ অফিসারগণের বিরুদ্ধে যেকোন ফৌজদারী মোকদ্দমা দায়ের হইলে সরকারী উকিল তাহাদের পক্ষ সমর্থন করিতে বাধ্য এবং এইজন্য নির্দিষ্ট ফিও তাহারা পাইবেন। তবে শর্ত থাকে যে, সরকার সরকারী ব্যয়ে উক্ত মোকদ্দমার ব্যয় বহনে রাজী হইয়া সন্মতি প্ৰদান করিয়াছেন এই ব্যাপারে সংশ্লিষ্ট অফিসারের বিভাগীয় প্রধান লিগ্যাল রিমেম্যান্সারের মাধ্যমে সরকারের অনুমোদন যাজ্ঞা করিবেন। ভাষ্য পুলিশ অফিসারের বিরুদ্ধে মামলা দায়ের হইলে পিপি’র দায়িত্বঃ কোন পুলিশ অফিসারের বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়ের হইলে তাহাকে সমর্থনের ব্যাপারে পুলিশ প্রবিধান পাবলিক প্রসিকিউটরের উপর কোনরূপ…